কিশোরগঞ্জে সড়কে প্রাণ গেল ২ জনের

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ এএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন এলাকার জুতা ব্যবসায়ী হেলাল ভূঁইয়া (৫০) এবং একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার সিএনজিচালক। তবে গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত