নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন অপুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বেলাব ও শিবপুর পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়া।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, গত সোমবার রাত ২টায় বেলাব বাজারসংলগ্ন অপুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ঘর থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
