তারেক রহমান ও গিয়াস আল মামুনের সাজা স্থগিত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে দেওয়া সাত বছরের কারাদন্ড স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সাজার বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।

২০১৩ সালের নভেম্বরে এ মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস ও মামুনকে সাত বছর কারাদ- দিয়েছিল ঢাকার একটি বিশেষ জজ আদালত। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তারেক রহমানকে সাত বছর কারাদন্ডাদেশ দেয়।

২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দুদক এ মামলাটি করে। অভিযোগে বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে গিয়াস উদ্দিন মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। আর এ টাকা লেনদেন হয় সিঙ্গাপুরে। মামুন এই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন এবং এ টাকার মধ্যে তারেক রহমান ৩ কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে খালাস ও গিয়াস উদ্দিন মামুনকে সাত বছর কারাদ- দেয় আদালত। একই সঙ্গে মামুনকে ৪০ কোটি টাকা অর্থদ-াদেশ দিয়ে পাচারকৃত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয় বিশেষ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত