আসিফ আলতাফের মিউজিক ভিডিও ‘ব্যাকুল হৃদয়’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি সোমবার সন্ধ্যায় গায়কের ইউটিউব চ্যানেল আসিফ আলতাফ অফিসিয়ালে মুক্তি দেওয়া হয়।
ব্যাকুল হৃদয় নিয়ে গায়ক বলেন, হারানো সুখ খুঁজে ফেরার চেষ্টা করা হয়েছে গানটিতে। বেশ কিছুদিন প্রতিবাদী ও ভিন্নধর্মী গান করলাম। হঠাৎ করে গানটা মাথায় এলো। তখন মনে হলো হয়ে যাক একটা মিষ্টি বিরহী গান।
তিনি বলেন, দেশের বাইরে মনোরম পরিবেশে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। দর্শক এই গানে মন, কান ও চোখের আরাম অনুভব করবেন। সোয়েব আহমেদের পরিচালনায় মনমুগ্ধকর একটি ভিডিও নির্মাণ হয়েছে যা গানের আবেদনে বাড়তি মাত্রা যোগ করবে বলে তিনি জানান।
ব্যাকুল হৃদয়ের ভিডিওগ্রাফিতে ছিলেন সোয়েব আহমেদ ও আসিফ নোমানী। ড্রোন পাইলটের দায়িত্ব পালন করেছেন শাহিল পাসওয়ান, ভিডিও এডিট ও কালার করেছেন ফখরুল ইসলাম। জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’, ‘লক্ষ্য একই’ শিরোনামে দুটি গান করেছিলেন আসিফ আলতাফ।
নাগার সন্তানের মা হতে চেয়েছিলেন সামান্থা