মুন্সীগঞ্জ ও দাউদকান্দি 

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গ্রেপ্তার ৫

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম

মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপিকর্মীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামে অভিযান চালিয়ে সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন সিকদারকে গ্রেপ্তার করে। আগের দিন মঙ্গলবার রাতে একই উপজেলার বাঘিয়া গ্রাম থেকে যশলং ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী শাহিদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে কুমিল্লার তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত মঙ্গলবার রাতে উপজেলার জগৎপুর ইউনিয়নের কেশবপুর নিজ বাড়ি থেকে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর ওরফে মুজিব ও তার ছেলে জিমিকে গ্রেপ্তার করা হয়। তিতাস থানার ওসি মামুনুর রশিদ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত