নতুন বাংলাদেশ  পথ কোথায় বাহাস শুরু

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ এএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার হলে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সাপ্তাহিক বাহাস সিরিজ ‘নতুন বাংলাদেশ : পথ কোথায়?’ এর পর্ব-১ শুরু হচ্ছে। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক; নিউ এজ পত্রিকার সাব এডিটর আবু ইসমাইল মোহাম্মদ দানিয়েল; জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও মুসলিম নারী ভাস্কর সামান্থা শারমিন। এ ছাড়া উপস্থিত থাকবেন জুলাই রেজ্যলুশনারী অ্যালায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ; রসিকের সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান এবং কবি, গবেষক ও আলেম মুসা আল হাফিজ। বাহাস সিরিজ সঞ্চালনায় থাকবেন লেখক ও ফিল্মমেকার এবাদুর রহমান। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত