গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও ৩০

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ এএম

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৯৯ জন। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৩৫ জনে। বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ৩৫৬ জন ব্যক্তি আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩০ জন নিহত এবং আরও ৯৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত