২০২৩ ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার হয়েছেন ‘সকালসন্ধ্যা ডটকম’-এর ডেপুটি স্পোর্টস এডিটর রাহেনুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিশেষ অতিথি বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি, পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের কর্ণধার ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা নবমবারের মতো আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এই অনুষ্ঠান। এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে ২০২৩ সালে সাক্ষাৎকারে প্রিন্ট ও অনলাইন বিভাগে রানার-আপ হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার সুদীপ্ত আহমদ আনন্দ।
