জামায়াত সেক্রেটারি বললেন

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ এএম

শহীদ বুদ্ধিজীবীদের জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যুগ যুগ ধরে জাতি তাদের অবদানের কথা স্মরণ করবে। ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের কারা হত্যা করল? স্বাধীনতার ৫৩ বছর পর আজও জাতির সামনে তা তুলে ধরা হয়নি। যারা বন্দুকের নলে দেশকে লিজ দিতে চেয়েছিল এবং বিদেশি আগ্রাসনের এই হত্যার পেছনে দায় রয়েছে।’

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশ স্বাধীন হওয়ার পর সাংবাদিক, চিত্রনির্মাতা ও বীর মুক্তিযোদ্ধা জহির রায়হানের নিখোঁজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের লড়াই সংগ্রাম ও বুদ্ধিজীবীদের হত্যার ঘটনার ডকুমেন্টারি গবেষণার কাজে হাত দিয়েছিলেন। বিভিন্ন গ্রাম-গঞ্জে গিয়ে হত্যার কারণ, তথ্য-উপাত্ত ও প্রমাণ খুঁজে বের করে ছিলেন। জাতি ভেবেছিল জহির রায়হানের এই ডকুমেন্টারি প্রকাশ হলে অজানা তথ্য বেরিয়ে আসবে। তাই তাকে জানুয়ারির শেষ সপ্তাহে আর খুঁজে পাওয়া গেল না। তার ডকুমেন্টারি কোথায় আজও তা জানা যায়নি।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের দেশের ভোটাধিকার এ দেশের মানুষ নির্ধারণ করবে। ’১৪, ’১৮ ও ’২৪ তিনটা ভোট আমরা দিতে পারিনি। এই তিনটা ভোটই জনগণ বর্জন করেছে। আর এই আধিপত্যবাদী শক্তি (ভারত) এ দেশে তাদের একজন সেবাদাস, দল দাসদের প্রলুব্ধ করে তাদের মনোনীত সরকারকে টিকিয়ে রেখেছে।’ তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের ৫৩ বছর পরও ভারত কখনো আমাদের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি। আমরা ভারতের শত্রু নই, বরং ভারতে বছরে বছরে যারা শাসন ক্ষমতায় এসেছে, তারা আমাদের শত্রুতা করেছে। তারা আমাদের ক্ষতি চেয়েছে, আমরা তাদের ক্ষতি চাইনি।’

ভারতকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘তাদের পছন্দ করা শাসক না হলে বাংলাদেশ চলবে না। এটা হচ্ছে তাদের নীতি। যারা তাদের চাওয়া-পাওয়া ও স্বপ্ন পূরণ করবে তারাই এ দেশ শাসন করবে। আমাদের মুসলিম জাতিসত্তা, মূল্যবোধ, চরিত্র, নৈতিকতা, শিক্ষা অর্জনে আমাদেরই আজন্ম স্বাধীন বাংলাদেশ লালিত আমরা যারা আল্লাহ তায়ালার গোলাম হয়ে আল্লাহর দ¦ীনের ভিত্তিতে জীবন গড়তে চাই, সেই স্বপ্ন, উদ্দেশ্য, প্রচেষ্টাকে তছনছ করে দিতে পারে যে শাসকরা তাদেরই এরা ক্ষমতায় রাখে।’ তিনি বলেন, ‘রাষ্ট্র হিসেবে ভারতকে আমরা শত্রু মনে করি না। ভারতের জনগণ আমাদের শত্রু নয়। ভারতে যারা শাসক এসেছেন, চরম সাম্প্রদায়িক একটি গোষ্ঠী ক্ষমতায় এসে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ এবং মূল্যবোধকে ধ্বংস করতে চেয়েছে। এই দেশ যদি পদানত থাকে, একটি করদ রাজ্যে পরিণত হয়, ভারতের একটা বাজারে যদি পরিণত হয় তাহলে তো ভারতের লাভ বেশি।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েব আমির আবদুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মু. দেলোয়ার হোসেন, মো. কামাল হোসাইন, ড. আবদুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক নূর নবী মানিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম, আবদুস সালাম, সৈয়দ সিরাজুল ইসলাম, কামরুল আহসান হাসান, শহিদুল 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত