১০ বাস নিয়ে আজ চালু হচ্ছে বিআরটি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ এএম

আজ রবিবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালনায় শিববাড়ী, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল শুরু হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এটির উদ্বোধন করবেন। গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ী বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথ চলাচল করবে। শিববাড়ী থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বৃদ্ধি করা হবে। বিআরটি করিডরে বিআরটিসির এসি বাস সেবা প্রদানের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত