নাটোরে মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করায় নাহিদুল ইসলাম নাহিদ নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত রবিবার দুপুরে সদর উপজেলার লেংগুড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত আরও ৪ ভুয়া সাংবাদিকের নামে মামলা হয়েছে। তারা হলেন নাছিমুর ইসলাম নাসিম, তানিয়া খাতুন, হাসান আলী সোহেল, আবুল বাশার।
জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার চাঁদপুর ও লেংগুড়িয়া এলাকায় দুই মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া মুক্তিযোদ্ধা বলে আখ্যায়িত করে চক্রটি। পরে তাদের ৫০ হাজার টাকা চাঁদা না দিলে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয়।
