বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ এএম

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান  নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। গতকাল বুধবার বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ৬ (৩) ধারা অনুযায়ী গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বার কাউন্সিলের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। বার  কাউন্সিলের নির্বাচিত সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। বার কাউন্সিল সভায় নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত