পিএসসির ২ কর্মচারী প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ এএম

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেনÑ অফিস সহকারী (বিজ্ঞাপন শাখা) মো. আব্দুল আজিম (৪৯) ও পরিচ্ছন্নতাকর্মী রুপন চন্দ্র দাস (৪৪)। রেলওয়ে এর সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন-ক্যাডার) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিআইডির সদর দপ্তর থেকে গতকাল পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মঙ্গলবার আগারগাঁওয়ে বিপিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল। এ সময় তাদের হেফাজত থেকে দুটি মোবাইল ফোন, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বিগত বছরগুলোতে অর্থের বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (নন-ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে ছড়িয়ে দেওয়ার তথ্য পায় সিআইডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত