টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার মামলায় টাঙ্গাইলের কালিহাতীর বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ ডি‌সেম্বর) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে গো‌য়েন্দা পু‌লিশ (ডি‌বি) চেয়ারম‌্যান ছোহরাব‌কে সদর থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর ক‌রে। প‌রে পু‌লিশ তা‌কে ওই মামলায় গ্রেপ্তার দেখি‌য়ে আদাল‌তে পাঠায়। 

পুলিশ সূ‌ত্রে জানা গে‌ছে, গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের সিটি মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন করছিল। এ সময় সেখানে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি, মারপিট করা হয়। পরে এ ঘটনায় লতিফ মিয়া ১৩ নভেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় প্রায় ১৫০ জন‌কে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, চেয়ারম‌্যান‌কে আটক ক‌রে ডি‌বি পু‌লিশ হস্তান্তর ক‌রে‌ছে। ১৩ নভেম্বর থানায় দা‌য়ের হওয়া মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে তা‌কে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

জানা যায়, কালিহাতীর বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব আলীর বিরুদ্ধে জমি দখল, হামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি বীর বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত