চাঁদাবাজি-হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ এএম

মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালুমহালের নামে চরকিশোরগঞ্জ ও গজারিয়ায় চলন্ত বাল্কহেডের গতিরোধ করে জোরপূর্বক টোকেনের নামে চাঁদাবাজি, সন্ত্রাসী ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বাল্কহেড শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের শান্তিরচর এলাকায় মেঘনা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনটির আয়োজন করে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন বাল্কহেড শাখা।

সংগঠনটির মুন্সীগঞ্জ শাখার সভাপতি তাজুল ইসলাম বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অলিউর রহমান, নয়ন, রুস্তম আলী, জসিম উদ্দিন সুকানী, হাসান মাস্টার, জাকারিয়া মাস্টার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাল্কহেড শ্রমিকরা অবৈধ বালুমহালের ইজারাদার ও তাদের পালিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ডাকাতদের কবল থেকে মুক্তি চান। এসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও ডাকাতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের ঊর্ধ্বতনদের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত