মুন্সীগঞ্জ

কাল যে ৬০ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ এএম

শনিবার মুন্সীগঞ্জ শহর ও শহরতলীর অন্তত ৬০ এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মিরকাদিম-কাটাখালি ফিডারে ৩৩ কেভি সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণের কাজ ও  তারের আশপাশের গাছপাালা-ডাল কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পল্লী বিদ্যুতের ডিজিএম এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শহরের মালপাড়া, জমিদারপাড়া, উত্তর ইসলামপুর, সদর থানা এলাকা, দক্ষিন ইসলামপুর, কাটাখালি, খালইষ্ট, মোল্লারচর এবং শহরতলীর মহাকালি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত