২০২৬ বিশ্বকাপে খেলতে চান নেইমার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম

ব্রাজিলিয়ান তারকা নেইমার প্রায় এক বছর ইনজুরিতে থাকার পর মাঠে ফিরেছিলেন। আল হিলালের হয়ে মাঠে ফিরে দুই ম্যাচ পর আবারও ইনজুরিতে পড়েন। সেই দুই ম্যাচ মিলে নেইমার খেলেছিলেন মোট ৪৮ মিনিট। ব্রাজিল দলে নেইমার নেই এক বছরের বেশি সময় ধরে। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সরাসরি জানালেন, ২০২৬ বিশ্বকাপে তার খেলার ইচ্ছের কথা।

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন নেইমার। এরপর ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমার বলেন, ‘বিশ্বকাপ খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমিও এর ব্যতিক্রম নই। আমি এর আগে তিনটি বিশ্বকাপে খেলেছি এবং চতুর্থ বিশ্বকাপেও খেলতে চাই। এ জন্য ভালো প্রস্তুতি নিতে হবে এবং মনোযোগী থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত