ব্যাটিং ব্যর্থতায় ভাঙল শিরোপা স্বপ্ন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ এএম

বোলাররা ভারতকে আটকে রেখেছিলেন নাগালের মধ্যে। রান তাড়ায় ব্যাটিংয়ের শুরুটাও খারাপ ছিল না। কিন্তু রান তুলতে হাঁসফাঁস করতে করতে শেষ পর্যন্ত থামতে হয়েছে বেশ পেছনে থেকেই। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের ১১৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪১ রানে হেরেছে।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে রান তাড়ায় প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৫ রান ছিল বাংলাদেশের। কিন্তু পরের ছয় ওভারে কোনো বাউন্ডারি তো আসেইনি, ওভারে ৬ রানও ওঠেনি। এ সময় বাংলাদেশ হারায় আরও ২ উইকেট।

এরপরও শেষ ৪৮ বলে দরকার ছিল ৬৩ রান, হাতে ৬ উইকেট ছিল বলে অসম্ভবও ছিল না। কিন্তু এ পর্যায়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একেবারে ভেঙে পড়ে। ২৬ বলের মধ্যে ১৩ রান তুলতে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জয়ের সুযোগ থাকা ম্যাচে বাংলাদেশের ইনিংস থামে ১৮.৩ ওভারে ৭৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ২০ ওভারে ১১৭/৭ (তৃষা ৫২, মিথিলা ১৭; ফারজানা ৪/৩১, নিশিতা ২/২৩)।

বাংলাদেশ : ১৮.৩ ওভারে ৭৬ (জুয়াইরিয়া ২২, ফাহমিদ ১৮; আয়ুশী ৩/১৭)।

ফল : ভারত ৪১ রানে জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত