‘ফিউশন’ পদ্ধতিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সিদ্ধান্ত হলেও এখনো সূচি ঘোষণা করেনি আইসিসি। এর মধ্যেই দল ঘোষণা করল ইংল্যান্ড। ১৫ সদস্যের সেই ওয়ানডে দলে ২০২৩ বিশ্বকাপের পর জো রুটকে প্রথমবার নিয়েছেন নির্বাচকরা।
এত আগে দল ঘোষণার কারণ হলো চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতে একটি সিরিজ খেলবে ইংল্যান্ড। ৬-১২ ফেব্রুয়ারির সেই সিরিজ খেলে ১৯ তারিখ থেকে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে জস বাটলাররা।
২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। সেখানে জো রুট ৩০.৬৬ গড়ে মাত্র ২৭৬ রান করেছিলেন তিনি। এরপর তাকে বাদ দিয়ে তরুণদের দিয়ে খেলাচ্ছিল ইংল্যান্ড।
১৭১ ওয়ানডেতে ৪৭.৬০ গড়ে ১৬ সেঞ্চুরি, ৩৯ হাফসেঞ্চুরিতে ৬৫২২ রান করেছেন রুট।
ইংল্যান্ডের ওয়ানডে দল
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, মার্ক উড, সাকিব মাহমুদ, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, বেন ডাকেট, ব্রাইডন কার্স, হ্যারি ব্রুক, জ্যাকব বেটেল, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, জো রুট।
