গুলশান ক্লাবের সভাপতি হলেন এমএ কাদের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এমএ কাদের (অনু)। আগামী এক বছর অর্থাৎ ২০২৪-২৫ মেয়াদে এ দায়িত্ব পালন করবেন তিনি।

গত শনিবার গুলশান ক্লাবের ২০২৪-২৫ সালের বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫২৩ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এমএ কাদের (অনু)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার রশিদ পান ৩৮১ ভোট।

নির্বাচনে পরিচালক পদে মেহেদী হাসান ৯৫৮, মাহবুবুল হক সুফিয়ান ৯৪৬, খন্দকার আহসানুজ্জামান ৮৭২, নাফিসা তারান্নুম ৮৬৫, ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন ৮৬০, মেহজাবীন ভূঁইয়া ৮৫৫, মো. আরাফাতুর রহমান আপেল ৮৩৯, ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান ৮২২, নভেরা আয়েশা জামান ৭৮৪ এবং মেহেদী মালেক সজীব ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

১৯৭৮ সালের ডিসেম্বর মাসে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে গুলশান ক্লাব প্রতিষ্ঠিত হয়। পরে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে গুলশান ক্লাব লিমিটেড নামে এটি নিবন্ধিত হয়। কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দারাই এ ক্লাবের সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত