ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় রিমান্ডে নূর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে তিন মুসল্লি নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া মাওলানা সাদ অনুসারী নেতা মুফতি মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। গতকাল রবিবার দুপুরে তার রিমান্ড শুনানির পর ওই আদালতের বিচারক আলমগীর আল মামুন এ আদেশ দেন। মহানগর আদালতের পরিদর্শক মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুফতি মুয়াজ বিন নূরকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে পরদিন শুক্রবার তাকে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে আদালতে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রিমান্ডের ওপর শুনানি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত