পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক ছিলেন। বছরের বিভিন্ন সময় তিনি বিদেশে (জার্মানি), ঢাকা ও নিজ গ্রাম ফরিদপুরে বসবাস করতেন।
গত ২৩ ডিসেম্বর নিজ বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জামাল আনোয়ার। পরে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
