সাইবার হামলার কবলে জাপান এয়ারলাইনস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২২ এএম

জাপান এয়ারলাইনস জানিয়েছে তাদের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ হামলার ফলে বিমান পরিষেবায় সমস্যার আশঙ্কা করছেন জাপানের বিমান বিশেষজ্ঞরা। জাপান এয়ারলাইনসও বলেছে, এ ঘটনায় পরিষেবার ব্যাঘাত ঘটতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জাপান এয়ারলাইনস জানিয়েছে, সকাল ৭টা ২৪ মিনিটে এ ঘটনা ঘটেছে। একটি পুরনো রাউটার থেকে এ সমস্যাটি তৈরি হয়েছে। সেখান থেকেই একটি ম্যালওয়্যার সিস্টেমের ভেতর ঢুকে পড়ে। যার ফলে বৃহস্পতিবারের কোনো টিকিট কাটা যাচ্ছে না।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই সাইবার হামলার জন্য সকাল থেকে একাধিক ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে তারা। গণহারে টিকিটও বাতিল হয়নি বলে জানিয়েছে তারা।

নিপ্পন এয়ারলাইনসের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইনস জাপান এয়ারলাইনস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত