চট্টগ্রাম বিমানবন্দরে ২০ সোনার বারসহ যাত্রী আটক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন।

গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথভাবে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইটের ভেতর ওই যাত্রীর হেফাজত থেকে ২ কোটি ৬০ লাখ টাকা মূল্যের সোনার বার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, সোনার বারগুলো ওই যাত্রী সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত