র‌্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ সম্পাদক তাবারুল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম

রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি ও সকাল সন্ধ্যার সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আবুল কাশেম কমিটির সহসভাপতি ও নিউজ টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার আলী তালুকদার। এ ছাড়া আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু কোষাধ্যক্ষ, মানবজমিনের সিনিয়র রিপোর্টার রাশিম মোল্লা দপ্তর সম্পাদক, মানবজমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া প্রচার প্রকাশনা সম্পাদক, নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু, নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত