বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির দুটি গ্রুপের নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। গতকাল রবিবার বেলা ১১টায় বাউফল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপির একাংশ। অন্যদিকে দুপুর ১২টায় উপজেলার কালাইয়া বন্দর বাজারে সংবাদ সম্মেলন করেছে বিএনপির অন্যপক্ষ।

জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ফেডারেশনে তরমুজক্ষেতের দখলদারি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হন ফারুক আহম্মেদ তালুকদার সমর্থিত বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী। এ ঘটনার জেরে ফারুক তালুকদার ও কৃষক দল নেতা মিজানুর রহমান লিটুর সমর্থকরা কালাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জসিম উদ্দিন তুহিনের ওপর অতর্কিত হামলা চালায়। ফারুকের সমর্থকদের তোপের মুখে তুহিনকে গ্রেপ্তার করে ওই ঘটনায় মামলা দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত