ফরিদপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

ফরিদপুর সদর উপজেলায় গেরদা ইউনিয়নে বিল্লাল চৌধুরী (৩২) নামে এক যুবককে চোর সন্দেহে গনপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গতকাল রবিবার ভোর ৪টার দিকে গেরদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল চৌধুরী ওই ইউনিয়নের বাসিন্দা বাবুল চৌধুরীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর ৪টার দিকে গেরদা ইউনিয়নের দরগা বড়বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল চৌধুরী নামে এক যুবক ধরা পড়েন। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গেরদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, গেরদা গ্রামের দরগা বড়বাড়ি হিসেবে পরিচিত ইসরাইল মাতুব্বরের বাড়িতে চুরি করতে গিয়ে বিল্লাল  চৌধুরী ধরা পড়েন। পরে এলাকাবাসীর গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত