ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো গতকাল বছরের শেষ দিনে প্রকাশ করেছে বর্ষসেরা ওয়ানডে একাদশ। ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে তৈরি করা এই একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন পেস তারকা তাসকিন আহমেদ।
বিদায়ী বছরে টেস্ট ফরম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তাসকিন। ওয়ানডে ফরম্যাটে ৭ ম্যাচ খেলে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট নেন। তার এই পারফরম্যান্সই ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে।
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ : পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ, হারিস রউফ।
