যুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলা, নিহত বেড়ে ১৫

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:১৭ এএম

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্‌যাপনে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেলে শহরের ডা. ডোয়াইট ম্যাককেনা এই তথ্য নিশ্চিত করেন।

এক বিবৃতিতে তিনি জানান, ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন এবং ক্যানাল স্ট্রিটের সংযোগস্থলে ঘটিত এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। 

নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগবে এবং নিকটাত্মীয়দের সাথে কথা বলার পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, গতকাল বুধবার স্থানীয় সময় রাত ৩টার পর নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে এক ব্যক্তি ভিড়ের মধ্যে পিকআপ ট্রাক চালিয়ে দেয়। এতে বেশ কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, গাড়ির চালকও নিহত হয়েছেন, তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে একজন ব্যক্তি নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়। এতে কয়েকজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আমরা এটি সন্ত্রাসবাদের কাজ হিসেবে তদন্ত করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত