শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম

দুই মাস না যেতেই শেরপুর জেলার আহ্বায়ক কমিটি (আংশিক) স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। গত বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্তে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। এর আগে গত বছরের ৩ নভেম্বর হযরত আলীকে আহ্বায়ক, সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত