উচ্চ শব্দে গান বাজানোর দায়ে জরিমানা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:১১ এএম

মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর দায়ে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার রাতে ওই এলাকার রোমান হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশ সংক্রান্ত স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান অভিযান চালিয়ে রোমান হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন। 

আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান অভিযানে ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবল তীব্রতা শনাক্ত করেন; যা অনুমোদিত শব্দের মাত্রার দিগুণেরও বেশি। এতে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুযায়ী জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত