দাম্পত্য কলহের জেরে বাড়ি ছেড়েছিলেন স্ত্রী। তাকে ফিরিয়ে আনতে গিয়েও কথা কাটাকাটিতে জড়ান স্বামী। বাড়ি ফিরে এসে ‘অপমানে’ আত্মহত্যা করলেন যুবক। শনিবার (৪ জানুয়ারি) সকালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের রায়না থানা এলাকায় নিজ বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া ওই যুবকের নাম সুরেশ মাঝি (২১)। তার বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানার বিদ্যানিধি গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। লাশ নিয়ে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবেশীরা।
জানা গেছে, ৯ মাস আগে সুরেশের সঙ্গে বিদ্যানিধি গ্রামেরই এক তরুণীর বিয়ে হয়। একমাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এরপরই ঘর ছেড়ে বাপেরবাড়ি চলে গিয়েছিলেন তরুণী।
সুরেশের স্বজনদের দাবি, শুক্রবার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরই নিজের বাড়িতে ফিরে আসেন সুরেশ। ধারণা করা হচ্ছে, শ্বশুরবাড়িতে অপমানের জেরেই এই আত্মহত্যা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এখনও কোনো অভিযোগ করা হয়নি।
পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান
ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল