নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে ইয়ামিন (১০) নামে এক শিশু মারা গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবীনগর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা ইয়ামিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইয়ামিন নবীনগর এলাকার ইব্রাহিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় ইয়ামিন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।