গোলাম পরওয়ার বললেন

শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো থামেনি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:২১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের ৩০০ আসনের এমপিরা এখন পলাতক। তারপরও শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো থামেনি। দিল্লিতে বসে এ দেশে অরাজকতার ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত।’ গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এক দলীয় কর্তৃত্ববাদী, এক ব্যক্তি, এক নেতৃত্ব শেখ পরিবার একটি দলের নেতৃত্বে বাংলাদেশ জিম্মি হয়ে জাহেলিয়াতে অন্ধকারে ডুবে গিয়েছিল। আওয়ামী লীগের লোক না হলে চাকরি হবে না। তাদের ছেলে না হলে ব্যবসা হবে না। শেখ পরিবারের লোক না হলে ব্যবসা-বাণিজ্য চাকরি জীবন জীবিকোর কোন নিরাপত্তা ছিল না। আমাদের সন্তানদের চাকরি-বাকরি, রাজনীতি অর্থনীতি সব তছনছ করে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা বলি আমরাও একটি জাহেলিয়াতের যুগ পার করেছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত