গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপিরসহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
রোববার (৫ জানুয়ারি) জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলামকে সাংগঠনিক সিদ্ধান্তে ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপি থেকে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য দলের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।
‘উসকানিদাতা’ সাংবাদিকদের বিরুদ্ধে তদন্তের পক্ষে কমিশন