বাউফলে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ এএম

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ওই অফিসে থাকা সব আসবাব পুড়ে ছাই হয়ে যায়। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজারসংলগ্ন বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনশেড ঘর বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ভাড়া নেয় ইউনিয়ন বিএনপি। কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি কবির হোসেন। সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা হতো। গত শনিবার রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ওই অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা আসবাবসহ কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মদনপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি কবির খান বলেন, ‘কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা আমরা জানি না।’ ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত