ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পেঁয়াজ ক্ষেতের মাটিতে পুঁতে রাখা অবস্থায় কামাল মৃধা (৪২) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। গত ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত শনিবার রাতে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী একটি পেঁয়াজের ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় কামালের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত সোমবার বিকেলে চা খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন কামাল মৃধা। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। গত শনিবার সন্ধ্যায় কয়েক
কৃষক মাঠে রক্তের দাগ দেখে পেঁয়াজ ক্ষেতে গিয়ে মাটি আলগা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মাটিতে পুঁতে রাখা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে।
