নেপালে ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে খেলতে গেলেন বাংলাদেশের চার খেলোয়াড়। খেলতে যাওয়া চারজন হলেনÑ মিজানুর রহমান, ইয়াসিন আরাফাত, মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া। রবিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা নেপাল পৌঁছান।
বাংলাদেশ থেকে মোট ৬ জন খেলোয়াড় নেপালের কাবাডি লিগে অংশ নেবেন। বাকি দুই খেলোয়াড় হচ্ছেন শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন। তারা ১২ জানুয়ারি যাবেন নেপালে। বাংলাদেশের ৬ খেলোয়াড়ের মধ্যে মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া খেলবেন পোখরা লেকার্সের হয়ে, ইয়াসিন আরাফাত খেলবেন ধানগাদি ওয়াইল্ড-কেটসের হয়ে, মিজানুর রহমান খেলবেন কাঠমান্ডু মেভারিকসের হয়ে এবং শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন খেলবেন হিমালয়ান রাইডার্সের হয়ে।
