কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে দুষ্কৃতকারীর এয়ার গানের গুলিতে দুজন আহত হয়েছেন। গত রবিবার রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফর সঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিলের মঞ্চে ওঠার সময় অজ্ঞাত দুষ্কৃতকারীর এয়ার গানের গুলি ছুড়লে এ ঘটনা ঘটে।
