সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে আদালত বলে, বিচারব্যবস্থা অ্যানালগ করে রেখেছেন, না হলে আদালতে আসতে হতো না; কারাগারে বসে হাজিরা দিতে পারতেন। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির সময় এসব কথা বলেন। জবাবে পলক আদালতকে বলেন, ‘করোনার সময় চালু করেছিলাম। অনেক সীমাবদ্ধতা ছিল। চেষ্টা করেছি, তবে এগোনো যায়নি।’ জুনাইদ আহমেদ পলক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতির গ্রেপ্তার দেখানোর আবেদন দুটি মঞ্জুর করে আদালত। একই সঙ্গে দুজনের জামিনের আবেদন নাকচ করে দেয়। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানিতে অংশ নেন।
×
