স্বাস্থ্য উপদেষ্টা বললেন

এসেনশিয়াল ড্রাগসকে ঢেলে সাজাতে হবে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম

দেশের একমাত্র সরকার মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে (ইডিসিএল) ঢেলে সাজাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। তিনি বলেন, ‘ইডিসিএল নিয়ে নানা অনিয়মের কথা পত্রিকায় এসেছে। এই যে এতগুলো ছেলে জীবন দিল, আত্মত্যাগ করল, তাদের কথা স্মরণ করে আসুন আমরা এই প্রতিষ্ঠানকে পরিবর্তন করি, যাতে এই প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যতে আর কোনো কথা না ওঠে। কাজেই এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে।’ গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ইডিসিএল কার্যালয়ে ইডিসিএল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা এ কথা বলেন।

নূর জাহান বেগম বলেন, ‘সাম্প্রতিক আন্দোলনে ৩৯ জন ছাত্র-জনতা দুই চোখই হারিয়েছে। তারা এই দুনিয়াটা আর দেখতে পাবে না। যাদের সন্তান আছে তারা সন্তানকে ও যাদের মা-বাবা আছে তারা মা-বাবাকে আর দেখতে পাবে না। এই অপরিমেয় আত্মত্যাগ শুধু এই দেশটাকে পরিবর্তন করার জন্য।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘ইডিসিএলকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে দক্ষ এবং এফিসিয়েন্ট হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত