নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনায় নিখোঁজদের সন্ধান চেয়ে বিক্ষোভ করেছেন তাদের পরিবারের সদস্যরা।
গতকাল বুধবার দুপুরে রূপগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন তারা। নিখোঁজ ব্যক্তিদের ছবি হাতে নিয়ে ২ ঘণ্টা তারা থানার সামনে অবস্থান করেন। এ সময় রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা বিক্ষোভরত স্বজনদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন।
শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৫ আগস্ট গাজী টায়ারসে লুটপাট করে ও আগুন দেয় দুর্বৃত্তরা। টানা পাঁচ দিন ধরে আগুন জ¦লে এ কারখানায়। কারখানাটির মালিক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে এ অগ্নিকাণ্ডে ১৮২ জন নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর নিখোঁজদের স্বজনরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন।
