দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে দুই দিনব্যাপী কমিউনিটি হেলথফেস্ট। গতকাল শুক্রবার সকালে রূপায়ণ সিটি উত্তরার নানা শ্রেণি-পেশার বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয় প্রাভা হেলথ। এর পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
রূপায়ণ সিটির কর্মকর্তারা বলেন, গ্রাহকদের সর্বোচ্চ জীবনমানের নিশ্চয়তা দিতে সর্বদা আন্তরিকভাবে কাজ করছেন তারা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় নানা আয়োজন নিয়ে রূপায়ণ সিটি হাজির হয়। রূপায়ণের বাসিন্দা ও গ্রাহকরা যেন খুব সহজেই সব ধরনের সুবিধা পেতে পারেন, সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন, যা অন্য সব রিয়েল এস্টেট থেকে ব্যতিক্রম। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটিকে আরও স্বাস্থ্য সচেতন করতে এই ইভেন্টটি আয়োজন করা হয়েছে।
প্রাভা হেলথের সিইও সিলভানা কাদের সিনহা বলেন, এই ইভেন্টে প্রাভার অভিজ্ঞ চিকিৎসকরা রূপায়ণ সিটির বাসিন্দাদের বিনামূল্যে পরামর্শ দেবেন। এখানে ফ্যামিলি মেডিসিন ডাক্তার, ডেন্টাল সার্জন, নিউট্রিশনিস্ট, কার্ডিওলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডার্মাটোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে রোগী দেখছেন। এর পাশাপাশি আমরা সাশ্রয়ীমূল্যে ল্যাব টেস্ট এবং হেলথ চেকের সুযোগ রেখেছি। এ ছাড়া রয়েছে বিনামূল্যে ডায়াবেটিস (ব্লাড সুগার) পরীক্ষার সুযোগ। শারীরিক ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য রয়েছে ফিজিওথেরাপি সেশন।
প্রাভা হেলথের কর্মকর্তারা বলেন, বাচ্চাদের জ্ঞানবৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা। প্রাভা হেলথ একটি আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা মানসম্পন্ন চিকিৎসা সেবা, রোগ নির্ণয় ও রোগীর চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক দেশ রূপান্তর।
