ভারতের ভোটার হচ্ছেন আন্দামানের জারোয়ারা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১২:২৩ এএম

বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যেসব ছোট দ্বীপে আদিম জনজাতি বসবাস করছে, তাদের অন্যতম হচ্ছে জারোয়া সম্প্রদায়। এই জনজাতির খুব সামান্যই এখন জীবিত আছে, যাদের মধ্যে ১৯ জনকে এই সপ্তাহে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্দামান ও নিকোবর প্রশাসনের মুখ্য সচিব চন্দ্রভূষণ কুমার জানিয়েছেন, দক্ষিণ আন্দামান জেলার জিরকাটাঙ্গের জারোয়া এলাকায় জারোয়া সম্প্রদায়ের ভোটারদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

জারোয়ারা প্রায় অবলুপ্ত একটি জনজাতি, যাদের খবর প্রায় ৫০ বছর আগে পান সরকারি কর্মকর্তা ও নৃতত্ত্ববিদেরা। তাদের সঙ্গে কথাবার্তা বলা বা আলাপ-আলোচনা গোড়ায় শুরু করা না গেলেও বর্তমানে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে ভারত সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত