আইএমএফের কথায় দেশ চালালে লড়াই বাধবে : মান্না

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ এএম

আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালানোর কথা ভাবলে লড়াই বাধবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল শনিবার জাতীয়  প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যে শুল্ককর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মান্না বলেন, ‘আইএমএফ বাংলাদেশকে ৬৪০ কোটি ডলার বা ৬৭০ কোটি ডলার  দেবে। টাকা দেওয়ার বদলে তারা ১০০টা দ্রব্যের ওপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। আপনি ভালো লোক। আপনি আরও ভালো থাকেন। আমরা আপনাকে তো অসম্মান করছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত