তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শক কমিটি গঠন করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে স্বাগত জানিয়েছে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’। গতকাল রবিবার সংগঠনটির সমন্বয়ক এ বি এম আবদুস সাত্তারের পাঠানো এক বিবৃতিতে বিগত স্বৈরাচারী সরকারের ‘দোসরদের’ অবিলম্বে প্রশাসন থেকে প্রত্যাহার বা অপসারণ চেয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৯ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের তিনটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পদের কর্মকর্তা এবং মাঠপর্যায়ের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তিনটি কমিটি গঠনের করা হয়েছে। প্রজাতন্ত্রের কর্মকর্তাদের নির্বিঘেœ, নির্ভয়ে ও আইনানুগভাবে নিজ নিজ দায়িত্ব পালনে এ সিদ্ধান্তটি খুবই সময়োপযোগী হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এমন একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য ফোরামের পক্ষ থেকে ‘সাধুবাদ’ জানাই।
