ফেনী সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:১৮ এএম

ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার রাতে পরশুরাম, ছাগলনাইয়া ও জোরারগঞ্জ উপজেলার মজুমদার হাট, দেবপুর, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চিনি, গাঁজা, হুইস্কি, নৌকা এবং পিকআপ জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।

অভিযানে ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মো. নজরুল ইসলাম (২৭) ও ভোলার চরফ্যাশন থানার নুরাবাদ গ্রামের মো. রবিউল হাসানকে (২৬) আটক করা হয়।

সূত্র আরও জানায়, আটক আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে। পরে জব্দ মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত