২২৬৭ কোটি টাকায় নতুন চুক্তি রোনালদোর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

২০২৩ সালের শুরুতে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাটেড থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে পাড়ি দিয়ে হইচই ফেলে দেন। রোনালদোর সঙ্গে সৌদি ক্লাবটির চুক্তি ছিল ২০২৫-এর জুন পর্যন্ত। সেই হিসাবে আগের চুক্তির আর পাঁচ মাসের কিছু বেশি সময় বাকি। তাই ডালপালা মেলতে শুরু করেছিল রোনালদোর দলবদলের খবর। যদিও রোনালদো নানা সময়ে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি সৌদিতেই থাকতে চান। গতকাল বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে রোনালদোর সঙ্গে এরই মধ্যে আরও এক বছরের চুক্তি করেছে আল নাসর।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যম আল খবরের রিপোর্টে বলা হয়েছে, নতুন করে এক মৌসুমের জন্য চুক্তিতে রোনালদো পাবেন ১৮৩ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় হয় ২ হাজার ২৬৭ কোটি টাকা। তবে রোনালদোর নতুন চুক্তির বিষয়ে এই রিপোর্টটি লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আল নাসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত