ড. তোফায়েল বললেন

দলীয় প্রতীকে হচ্ছে না আগামী স্থানীয় সরকার নির্বাচন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০২:০৭ এএম

স্থানীয় সরকার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। সরকারের ভিত্তি হচ্ছে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি। নির্বাচনে জনপ্রিয় ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে ভোটাররা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার সংস্কার কমিশন ও সিংগাইর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন। কমিশন প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আরও বলেন, এরশাদ সরকার দল গঠনের জন্য উপজেলা পরিষদ শুরু করেছিলেন। ভবিষ্যতে উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদকে আলাদা করা হবে। তিনটি ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদের একটি ওয়ার্ড গঠন করা হবে।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমান, সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো. আরিফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাবীবুল আলম মোহাম্মদ আলী ও সাজেদুল আলম তালুকদার স্বাধীন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত