ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে ঝাড়ু মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি ওসমান খান, বিএনপির সাবেক নেতা আফজাল হোসেন প্রমুখ। এ ব্যাপারে ঘোষিত কমিটির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্করের মোবাইল ফোন একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।
